আলিকদমের গভীর অরণ্য থেকে বন্যপ্রাণী পাচার থামছে না। এবার পুলিশের হাতে ধরা পড়লো বিপন্ন প্রজাতির চশমা পরা হনুমান। চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ গেট এলাকায় চট্টগ্রামমুখী এস আলম পরিবহণের একটি বাস থেকে গত বৃহস্পতিবার সকালে হনুমানটি উদ্ধার করা হয়। বাসচালক জসিম নিজেই হনুমানটি পাচার করছিলেন। জসিমকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, বেশ কিছুদিন ধরে বিরল প্রজাতির বিভিন্ন দুর্লভ বন্যপ্রাণী পাচার হচ্ছে। গোপন সংবাদে জানতে পারি, এস আলম পরিবহনের […]