পানির ওপর জেগে আছে কেটে নেওয়া অসংখ্য বাইনগাছের গুঁড়ি। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কেটে ফেলা গাছের ডাল-পালা। এলাকাটি উপকূল রক্ষার জন্য সৃজিত প্যারাবনের অংশ। সেখানে এখন গড়ে তোলা হচ্ছে চিংড়ি ঘের। চিংড়ি চাষের প্রয়োজনে ইতিমধ্যে খননযন্ত্র স্কেভেটর দিয়ে মাটি কেটে চারপাশে বাঁধ দেওয়া হয়েছে। উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া এলাকায় দেখা গেছে এই চিত্র। উপকূলীয় বন বিভাগের সৃজিত প্যারাবন কেটে এভাবে গড়ে তোলা হচ্ছে একের পর এক চিংড়ি ঘের। প্যারাবন কেটে চিংড়ি ঘের গড়া রোধ করা যাচ্ছে না কিছুতেই। […]