দেশের বৃহত্তর পাইকারি কাপড়ের হাট ঐতিহ্যবাহী নরসিংদী শেখেরচর বাবুরহাট বাজারের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রোববার (২৯ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে বাবুরহাটের শেখেরচর বাজার বণিক সমিতির অফিস-সংলগ্ন গলি এলাকায় এ আগুন লাগে। সোমবার (৩০ অক্টোবর) রাত প্রায় সোয়া ২টার সময় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গেছে। শেখেরচর বাজার ( বাবুরহাট) বণিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ বলেন, ‘কমপক্ষে ৮০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা […]