গত কয়েকদিন ধরে চট্টগ্রামে বেড়েছে বৃষ্টির প্রবণতা। এতে বেড়েছে ছাতার কদর। বেড়েছে পুরোনো ছাতা মেরামতের হিড়িক। এমন অবস্থায় ফুটপাতে মাথার উপর ছাতা টানিয়ে বসেছে মৌসুমি ছাতা মেরামতকারীরা। বর্ষার শেষদিকে এসে এ কারিগররা কাটাচ্ছেন ব্যস্ত সময়। অনেকে আবার ফেরি করে ছাতা মেরামতের কাজ করছেন। গতকাল নগরীর বহদ্দারহাট, দুই নম্বর গেট, চকবাজারের এলাকায় ছাতা মেরামতের কাজে মৌসুমি কারিগরদের ব্যস্ত সময় পার করতে দেখা যায়। বহদ্দারহাটে ফ্লাইওভারের নিচে ছাতা মেরামতের কাজ করছেন নিজাম উদ্দিন। কাজের চাপে কথা বলার সুযোগ পাচ্ছেন না […]