প্রতি বর্ষপূর্তিতে দৈনিক পূর্বকোণ পত্রিকা ব্যতিক্রমী কিছু আয়োজন করে থাকে। বিভিন্ন সময় বিভিন্ন বিষয় নিয়ে আমরা কাজ করে থাকি। সবচেয়ে বেশি যেটা সাড়া ফেলেছিল, সেটা হল কর্ণফুলী নদীর উৎসস্থল আবিষ্কার। যেটির জন্য পূর্বকোণ টিম সরেজমিনে লুসাই পাহাড় পর্যন্ত চলে গিয়েছিল। সেই বিষয়টি নিয়ে পূর্বকোণে ছয়দিনের সাপ্লিমেন্ট প্রকাশ করেছিল। ওই সংখ্যাগুলো সবচেয়ে বেশি আলোচিত হয়েছিল। এরপর আমরা চট্টগ্রামের ইতিহাস-ঐতিহ্য নিয়ে কাজ করেছি। চট্টগ্রামের সম্ভাবনা এবং এর চ্যালেঞ্জসমূহ অর্থনৈতিক দিক থেকে দেখার চেষ্টা করেছি। মোটামুটি ১০-১৫ বছর ধরে এই ধরনের কাজ চলছে। […]