বান্দরবানের লামায় মাতামুহুরী নদীতে ডুবে মোবিনুল ইসলাম রোহান নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে লামা শহরের টাংকি পাহাড়ের মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে। মোবিনুল লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী এবং লামা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড নারকাটা ঝিরি এলাকার আব্দুল হাকিমের ছেলে। নিহতের বাবা আব্দুল হাকিম বলেন, ‘স্কুল ছুটির পরে রোহান বন্ধুদের সাথে নদীতে গোসল করতে যায়। সেখানে পানিতে ডুবে তার মৃত্যু হয়। খবর পেয়ে […]