নির্বাচন বর্জনের দাবিতে চট্টগ্রামের হাটহাজারীতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌরসভা বিএনপি। শুক্রবার (৫ জানুয়ারি) সকালে বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও হাটহাজারী পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকের হোসেন। তিনি জানান, সাধারণ জনগণকে ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে বিক্ষোভ মিছিল করা হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই মিছিল করা হয়। এতে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব ও চেয়ারম্যান মো. গিয়াস […]