নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার নামে কোনো ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান অথবা অন্য কোনো বিনিয়োগ প্রতিষ্ঠানে হিসাব বা ব্যবসায়িক সম্পর্ক থাকলে তা জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যাংক হিসাব অথবা ব্যবসায়িক লেনদেনের তথ্য বিএফআইইউকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে গঠিত আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। নির্দেশনার কপি সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, মানিচেঞ্জার, অর্থ প্রেরণকারী যে কোনো কোম্পানি, […]