দ্বাদশ সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা আজ শপথ নিয়েছেন। কাল মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। নতুন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের বহনে ৪০টি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এতে ধারণা করা হয়েছে এবার ৪০ জনের মন্ত্রিসভা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় এসব গাড়ি প্রস্তুত রেখেছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। ক্যামরী হাইব্রিড মডেলের ২৮টি এবং ল্যান্সার মডেলের ১২টি গাড়ির চালকের নাম, মোবাইল নম্বরসহ সরকারি পরিবহণ পুল থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। দ্বাদশ সংসদের মন্ত্রিসভার […]