বৈশ্বিক মন্দার প্রভাবে যেসব দেশে খাদ্য মূল্যস্ফীতির হার অতিমাত্রায় বেড়েছিল তার মধ্যে অনেক দেশেই নিয়ন্ত্রণে এসেছে। কিন্তু বাংলাদেশে তেমন একটা কমছে না। এখানে খুব সামান্যই কমেছে। এর মধ্যে আগস্ট থেকে নভেম্বর এ ৪ মাস খাদ্য মূল্যস্ফীতির হার টানা ডাবল ডিজিটে থাকার পর ডিসেম্বরে তা সামান্য কমে সিঙ্গেল ডিজিটে নামে। তবে এটা এখনো ৯ শতাংশের উপরেই আছে। এদিকে বিশ্বব্যাপী নতুন করে চাল ও গমের দাম বাড়তে শুরু করেছে। বিশ্বের বড় ৬টি চাল ও গম রপ্তানিকারক দেশ এগুলো রপ্তানিতে আরোপিত নিষেধাজ্ঞা বহাল […]