আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে প্রার্থী হলেন তৃতীয় লিঙ্গের উর্মি। তিনি বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন। মঙ্গলবার (২৮ নভেম্বর) উর্মি নিজেই এ তথ্য জানিয়েছেন। গাজীপুর-৫ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। এই আসনে গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আখতারুউজ্জামান স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি উর্মি বিএসপির প্রার্থী হওয়ায় এখানে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে বলে আশা করা হচ্ছে। উর্মি […]