অবশেষে কোরআন অবমাননা বন্ধে আইন পাস করেছে ডেনমার্ক। এই আইন ভঙ্গ করলে জরিমানা বা দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে জানিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) ডেনমার্কের পার্লামেন্টে এ সংক্রান্ত একটি বিল পাস হয় বলে জানিয়েছে আল জাজিরা, বিবিসিসহ আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যম। চলতি বছর মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার বেশ কয়েকটি ঘটনা ঘটে ডেনমার্কে। মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে নীরব ভূমিকা পালন করে দেশটির সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। একের পর এক কোরআন অবমাননার ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে মুসলিম বিশ্ব। এ […]