ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি নয় বরং বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সেলফি তোলা হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন আইনমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা বলেন, তা করে দেখান উল্লেখ করে মন্ত্রী বলেন, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবিলার মাধ্যমে নিজ দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ […]