বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে যৌথ অভিযান চালিয়ে ১২টি ইটভাটাকে ১৫ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে বান্দরবান জেলা প্রশাসন, পরিবেশ অধিদপ্তর ও লামা বন বিভাগ। বুধবার (২০ মার্চ) লামা ফাইতং ইউনিয়নের অবৈধ ইটভাটায় দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, আসিফ রহমান, মোজাহেরুল হক ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ফখর উদ্দিন চৌধুরী, লামা বন বিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা একেএম রেজাউল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক […]