বাংলাদেশ সিএনজি অটোরিকশা শ্রমিকলীগ পেকুয়া উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে পেকুয়া চৌমুহনীর ক্রেমলিন প্লাজা মার্কেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো. রফিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। বিশেষ অতিথি ছিলেন পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম। […]