আওয়ামী লীগ সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল এবং এখনও আছে বলে জানিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে গিয়ে এ কথা বলেন তিনি। আওয়ামী লীগ প্রধান বলেন, “৭৫ পর বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনা থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল। হিন্দু সম্প্রদায়ের উপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। ‘৯২, ২০০১ ও তার আগে বার বার আঘাত এসেছে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের পাশে ছিল, পাশে আছে। “আমরা সবসময় বিশ্বাস করি, সকল ধর্ম […]