চলমান এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে শিক্ষমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষে নগরীর জামালখানে শিক্ষা সামগ্রী ও বিশুদ্ধ পানি ও টিস্যু বিতরণ করা হয়েছে। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে এসএসসি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত নগরীর জামালখান খাস্তগীর উচ্চ বিদ্যালয়ের সামনে মহানগর ছাত্রলীগের সংগঠক চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলামের উদ্যোগে এই সামগ্রী বিতরণ করা হয়। শিক্ষাসামগ্রীর মধ্যে রয়েছে- ফাইল,কলম, স্কেল, রাবার, পেন্সিল ও জ্যামিতি বক্স। উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সাহিত্য সম্পাদক সাদ্দাম, ছাত্রনেতা সাঈদ আল যাবের, […]