নারী উদ্যোক্তা তৈরি এবং জলবায়ু সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নে বিশ্ব ব্যাংকের বিশেষ তহবিল চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা সফররত বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) আনা বেয়ার্দ সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল ইসলাম সাংবাদিকদের সাক্ষাতের বিষয়ে ব্রিফ করেন। নজরুল ইসলাম বলেন, বিশ্ব ব্যাংককে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেছেন, আপনারা (ডব্লিউবি) বাংলাদেশের নারীদের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য একটি বিশেষ তহবিল দিতে পারেন। বিশেষ তহবিলটি […]