পদত্যাগ করেছেন ফিলিস্তিনের সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ। পশ্চিম তীরে শাসন কার্যক্রম ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। মূলত গাজায় চলমান ইসরায়েলি ‘গণহত্যার’ প্রতিবাদে পদত্যাগ করেছে তার সরকার। সোমবার (২৬ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, মোহাম্মদ শাতায়েহ ফিলিস্তিনি ভূখণ্ডে ক্রমবর্ধমান উত্তেজনা এবং গাজায় নজিরবিহীন ‘গণহত্যার’ প্রতিবাদে তার সরকারের পদত্যাগপত্র জমা দেন। মোহাম্মদ শাতায়েহ বলেছেন, আমি প্রেসিডেন্টের (মাহমুদ আব্বাস) কাছে সরকারের পদত্যাগপত্র জমা দিয়েছি। মূলত পশ্চিম তীর ও জেরুসালেমে […]