চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘূর্ণিঝড় হামুনকে ঘিরে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিয়েছে উপজেলা প্রশাসন। উপকূলীয় বাসিন্দাদের আশ্রয় দিতে ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে ৫৯টি আশ্রয়কেন্দ্র। এছাড়া জরুরি চিকিৎসার জন্য প্রস্তুত আছে ১৫টি মেডিকেল টিম, প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং সাড়ে ১২ শ সিপিপির কর্মী। সিপিপির কর্মীরা এবং ইউপি চেয়ারম্যানরা নিজ নিজ উদ্যোগে এলাকায় সতর্ক সংকেতের প্রচারণা চালিয়ে সবাইকে সচেতন করছেন। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে কুমিরা-সদ্বীপ নৌ চলাচল সরকারিভাবে বন্ধ রাখা হলেও ব্যক্তিগত নৌকা ভাড়া নিয়ে আসা যাওয়া করছেন কিছু কিছু যাত্রী। ফলে দুর্ঘটনার […]