সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা গাজার গণহত্যাকে অস্বীকার করে তারা কোথায় কাকে নিষেধাজ্ঞা, ভিসানীতি দিলো তাতে আমাদের কোনও মাথাব্যথা নেই। বুধবার (২২ মে) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাংস্কৃতিক উপকমিটির ‘সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায়’ শীর্ষক সভায় এসব কথা বলেন তিনি। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র ঢাকা সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন, ডোনাল্ড এলেন সম্পর্ক এগিয়ে নিতে। সেখানে আবার […]