ডুবোচরে আটকে যাওয়া টেকনাফ থেকে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ এমভি গ্রিন লাইন-১ থেকে ৪৪ পর্যটককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রবিবার (১০ ডিসেম্বর) বিকেলে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, রবিবার দুপুরে পর্যটকবাহী জাহাজ এমভি গ্রিন লাইন-১ টেকনাফের বিআইডব্লিউটিএ ঘাট থেকে ৪৪ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছাড়ে। পরবর্তীতে সেন্টমার্টিনের চার নটিক্যাল মাইল উত্তরে সমুদ্র এলাকায় ডুবোচরে জাহাজটি আটকে যায়। কিছুক্ষণ পর উক্ত জাহাজ থেকে পর্যটকরা কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিনের সাথে যোগাযোগ […]