আমার বাবা নেই, আজ আমরা এতিম হয়ে গেছি। আমি বাবা হত্যার বিচার চাই। এভাবেই কান্নাজড়িত কণ্ঠে বাবা এমপি আনোয়ারুল আজিমের হত্যাকারীদের বিচার চাইলেন মেয়ে মুমতারিন ফেরদৌস। বুধবার (২২ মে) ডিবি কার্যালয়ে ঢাকা গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ বিচার দাবি করেন। তিনি আরও বলেন, বাবা আমাকে বলে গিয়েছিলেন তোমার পরীক্ষার ফল আমি চেক করবো। ভারত থেকে এসে তোমাকে ডাক্তার দেখাবো। আজ আমার বাবা আর নেই। আমরা এতিম হয়ে গেছি। যত স্বজনই […]