রোজার আগে আগে সরকার খেজুরের আমদানি শুল্ক ১০ শতাংশ কমালেও তা ‘যথেষ্ট’ মনে করছে না ফল আমদানিকারকদের সংগঠন ‘বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন’। এই শুল্ক হ্রাসকে ‘অতি সামান্য’ হিসেবে বর্ণনা করে সংগঠনটি বলছে, যে পরিমাণ কমানো দরকার, সেই পরিমাণ কমেনি। আন্তর্জাতিক বাজারে দাম কমলেও সরকার কয়েকগুণ শুল্ক দিয়ে রাখায় দাম বাড়তি। সোমবার ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইম্পোর্টার অ্যাসোসিয়েশন’ এর পক্ষে লিখিত বক্তব্য তুলে ধরেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম। তিনি বলেন, “রমজানে […]