ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে ধর্মের নাম করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে ভোট চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদর্শ আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। নির্বাচনে তার অংশগ্রহণ নিষিদ্ধ করা হোক। এ মর্মে দিল্লি হাইকোর্টে আর্জি জানিয়ে মামলা করেছেন আইনজীবী আনন্দ এস জনধালে। ‘দ্য ইকোনোমিক টাইমস’ পত্রিকা জানায়, গত ৯ এপ্রিল উত্তরপ্রদেশের পিলিভীতে ভারতীয় জনতা পার্টির নির্বাচনী জনসভায় মোদীর বক্তৃতার উল্লেখ করে মামলার এ আবেদন করেন আনন্দ। তিনি বলেছেন, বক্তৃতার সময় প্রধানমন্ত্রী মোদী ভোটারদের কাছে ‘হিন্দু […]