মাটিরাঙার গোমতি ও বড়নাল ইউনিয়নে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশীজন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক নাজমুন আরা সুলতানা। আরও বক্তব্য রাখেন- মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেজী চক্রবর্তী, মাটিরাঙার সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইলিয়াছ, গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তফাজ্জল হোসেন প্রমুখ। এ সময় মাটিরাঙা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইশতিয়াক আহম্মদ উপস্থিত […]