ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট ৮ মে। ফলে ১৫ এপ্রিল মনোনয়ন পত্রের হার্ড কপি জমার শেষ দিন। এ দিন খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে দ্বিতীয় বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। সোমবার (১৫ এপ্রিল) সকাল ১০টার আগেই উপজেলার চার ইউনিয়নের শতশত দলীয় নেতাকর্মী ও সমর্থকরা উৎসবমুখর পরিবেশে মোটরসাইকেল বহর নিয়ে দলীয় অফিস ও উপজেলা অডিটোরিয়াম চত্বরে জমায়েত হয়। […]