বাংলাদেশ থেকে প্রথমবার এক অভিযানেই হিমালয়ের ৮ হাজার মিটার উচ্চতার দুই পর্বত শৃঙ্গ জয়ের গল্প শোনালেন বাবর। দেশে ফিরে বুধবার (২৯ মে) চট্টগ্রাম নগরীর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন ডা. বাবর আলী। তিনি জানান, ১৯ মে পৃথিবীর শীর্ষ পর্বত এভারেস্ট এবং ২১ মে চতুর্থ শীর্ষ পর্বত লোৎসে আরোহণ করে লাল-সবুজের পতাকা উড়ানোর গল্প । বলেন, এভারেস্ট শীর্ষে প্রায় দেড় ঘন্টার মতো অবস্থান করার পর নেমে আসার সময় এক আহত পর্বতারোহীর জন্য সৃষ্ঠ মানব […]