কক্সবাজারের চকরিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের পরিত্যক্ত ক্যান্টিনের ভবন ভাঙ্গার সময় (অপসারণ) ছাদ ধসে চাপা পড়ে মোহাম্মদ ইউনুছ (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছে। তাকে আছিয়া মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বেলা ১টার দিকে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্কের পরিত্যক্ত ক্যান্টিন ভাঙ্গার সময় এ দুর্ঘটনা ঘটে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ফ্রেন্ডস ইন্টারন্যাশনালের হয়ে শ্রমিকের কাজ করে ইউনুছ। নিহত ইউনুছ উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের মৃত নূর আহমদের ছেলে। বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক […]