বাংলাদেশের উপকূলে আঘাত হানার একদিন পরও ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কাটেনি। গতকাল সকালেও থেমে থেমে বৃষ্টি, সঙ্গে দমকা বাতাস বইছে। এসময় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১১৭ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। টানা বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে নগরীর বিভিন্ন স্থানে। এতে দুর্ভোগে পড়তে হয়েছে নগরবাসীকে। চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে গেলেও এর প্রভাবে উপকূলীয় এলাকাগুলোতে এমন দমকা হাওয়ার সাথে বৃষ্টি হয়েছে। আজও চট্টগ্রামে বৃষ্টির আভাস রয়েছে। এদিকে বৃষ্টির কারণে নগরীর নিচু এলাকা […]