দুর্নীতি-অনিয়মের অভিযোগ এনে বান্দরবানের লামা ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নুরুল হোছাইন চৌধুরীর বিরুদ্ধে অনাস্থা জানিয়েছে পরিষদের ১২ সদস্য। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হোসেন চৌধুরীর কাছে এই অনাস্থা প্রস্তাব দাখিল করা হয়। প্রস্তাবে স্বাক্ষর করেছেন পরিষদের সদস্য মংমেগ্য মার্মা, কুতুব উদ্দিন মিয়া, মো. হোছাইন মামুন, মো. আবু ওমর, আব্দু রহিম, মো. হেলাল উদ্দিন, মো. জিয়াবুল, মো. ইসমাইল, আপ্রুসিং মার্মা, জোসনা আক্তার লিলি, শাহানা আক্তার ও আনাই মার্মা। ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান […]