চট্টগ্রামে মাসব্যাপী ১৪তম আন্তর্জাতিক ‘উইমেন্স এসএমই এক্সপো বাংলাদেশ ২০২৪’ শুরু হবে ২০ এপ্রিল। মেলা উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবে শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এবার ৩৫০টি স্টল ও ১৫টি প্যাভিলিয়ন থাকবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য উইম্যান জোন, ফুড কোর্ট, স্টাটআপদের জন্য জোন থাকবে। মেলার অ্যাসোসিয়েট পার্টনার এসএমই ফাউন্ডেশন। সহযোগিতা করছে রপ্তানি উন্নয়ন ব্যুরো, এফবিসিসিআই এবং আইএলও প্রগ্রেস প্রজেক্ট। এসব তথ্য জানান চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি আবিদা মোস্তফা। তিনি বলেন, […]