চট্টগ্রামের ফটিকছড়িতেই সর্বোচ্চ ওজনের মুলা উৎপাদিত হচ্ছে। এসব মুলার ওজন ১২ থেকে ১৫ কেজি হয়ে থাকে। সাধারণত এতবড় মুলা দেশের আর কোথাও উৎপাদন হয় না। এই মুলার নাম জাপানি হাইব্রিড তাসাকিসান মুলা (ভা-ারী মুলা)। জানা গেছে, হাইব্রিড জাতের এই মুলা উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে বয়ে যাওয়া হালদা নদী, ধুরুং ও সর্তাখালের বিস্তীর্ণ চরে উৎপাদিত হয়। বিশেষ করে নাজিরহাট পৌরসভা, সুয়াবিল, সুন্দরপুর, বৃহৎ কাঞ্চননগর দিয়ে বয়ে যাওয়া হালদা, ধুরুংখাল এবং খিরাম দিয়ে বয়ে যাওয়া সর্তাখালের চরাঞ্চলের মানুষের জীবন-জীবিকার একমাত্র মাধ্যম […]