চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন এলাকায় সাপ, বিড়াল ও পোকার কামড়ে শিশুসহ চারজন আহত হয়েছে। তাদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এইচএসসি পরীক্ষার্থী মো. তাসিব সাপের কামড়ে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি রয়েছে। এইচএসসি’র প্রথম পরীক্ষা দেয়া হলো না তার। আহত তাসিব উপজেলার পশ্চিম এলাহাবাদের মৃত আহমদ হোসেনের ছেলে। সে গাছবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী। রবিবার (৩০ জুন) সকালে পরীক্ষা দিতে যাওয়ার আগে বাথরুমে যায়। বিদ্যুৎ না থাকা অবস্থায় বাথরুমে থাকা সাপের […]