বাজারমূল্য স্থিতিশীল রাখতে মনিটরিং এবং পেঁয়াজ আমদানির প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বৃহস্পতিবার (৩০ মে) জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি টিপু মুনশির সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে কমিটি সদস্য ও বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু), মুহাম্মদ শাহজাহান ওমর, মাহমুদ হাসান সুমন ও বেদৌরা আহমেদ সালাম অংশ নেন। বৈঠকে টিসিবি ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ বৈঠকে গার্মেন্টসকর্মীদের জন্য […]