চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরের বাসস্টেশন এলাকায় যানজট নিরসনকল্পে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। এ সময় দোকানের সামনে ব্যবসা পরিচালনা এবং রাস্তায় অবৈধ পার্কিং করার দায়ে দুই দোকানদার ও চার সিএনজিচালিত অটোরিকশা চালককে মোট চার হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (১ এপ্রিল) বিকালে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম মসিউজ্জামান। তিনি জানান, হাটহাজারী পৌরসদরের বাসস্টেশন এলাকায় যানজট নিরসনে দোকানের বাইরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় মো. আবছার ও মো. […]