চট্টগ্রামের সাতকানিয়ায় এক জেলা জজের বাড়িতে দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে। এসময় চোরের দল নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্রসহ দেড় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। এছাড়া ঘরের আলমারিসহ বিভিন্ন আসবাবপত্র ভেঙ্গে জিনিসপত্র তছনছ করে দেয়। বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের করাইয়ানগর এলাকায় ঘটনা ঘটে। জানা যায়, সাতকানিয়া সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের করাইয়ানগর এলাকার বাসিন্দা ও পাবনা জেলা জজ আবু ওবাইদ মুরাদের বাড়িতে দীর্ঘদিন ধরে কেউ থাকেন না। বাড়ি ফাঁকা পেয়ে চোরের দল রান্নাঘরের দেয়াল ভেঙে ভেতরে […]