মুখোশধারী সন্ত্রাসী কতৃক টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় আব্দুল হামিদ (১৪) নামে এক ছাত্র অপহরণের শিকার হয়েছে। অপহৃত আব্দুল আমিন (১৪) বাহারছড়ার মারিশবনিয়া হাইস্কুলের ৭ম শ্রেণির ছাত্র। মা-বাবা, ভাই-বোনের সাথে পানের বরজে কাজ করার সময় অপহরণ করেছে সন্ত্রাসীরা। সোমবার (১২ ফেব্রুয়ারি) বাহারছড়া ইউনিয়নের মাথাভাঙ্গা পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে। বাহারছড়া ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ফরিদ উল্লাহ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, ‘সকালে পরিবারের লোকজনের সঙ্গে আবদুল আমিন পানের বরজে কাজ করতে যায়। আশপাশে আরও কয়েকটি পানের বরজ রয়েছে। […]