কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে র্যাব-১৫। এ সময় অস্ত্র তৈরির ছোট-বড় ৫০টি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) ভোর আনুমানিক ভোর ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের পূর্ব পুইরছড়া খঞ্জনীর বাপেরঘোনা এলাকায় র্যাব-১৫ এ অভিযান পরিচালনা করে। র্যাব সূত্রে জানা যায়, অভিযানের বিষয়টি টের পেয়ে অবৈধ অস্ত্র ব্যবসায়ীরা দুর্গম পাহাড়ে দৌড়ে পালিয়ে যেতে থাকে। পলায়নকালে ধাওয়া করে অবৈধ অস্ত্র তৈরি, কেনা-বেচার সাথে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার […]