বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাসের সিপিপি পিএইপি-২ প্রকল্পের আওয়ায় খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা পর্যায়ে এডভোকেসি এন্ড নেটওয়ার্কিং ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ মে) সকাল সাড়ে ১০টায় কারিতাসের উপজেলা অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মাঠ সহায়ক পিংকু চৌধুরীর সঞ্চালনায় ও মংথুশে মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থার বিভিন্ন সেবামূলক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন রানী নিহার দেবি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাঈমুল হক, সনাতন সমাজ কল্যাণ পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অমর কান্তি দত্ত ও কারিতাসের মাঠ কর্মকর্তা মো. […]