চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সৈকতের ওয়াকওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় এক শিশু আহত হয়েছে। তাৎক্ষণিক হতাহতের নাম-পরিচয় জানা যায় নি। বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে পতেঙ্গা সৈকত জোনে ওয়াকওয়েতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালক ওয়াকওয়ের পতেঙ্গা সৈকত জোনে এক শিশুকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালানোর সময় চরপাড়া স্লুইস গেট এলাকায় নিজেও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে চালকের মৃত্যু হয়েছে। আহত শিশুটিকে হাসপাতলে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আশীষ […]