চট্টগ্রামের ফটিকছড়িতে দুর্বৃত্তদের হামলায় ১১ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুলাই) দুপুর আড়াইটার দিকে ফটিকছড়ি থানার হামজারটিলা এলাকায় মমতাজ ভবন ও হাজী ইদ্রিস ম্যানশনে এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- হেলাল উদ্দিন বাবু (২২), সাবরিনা আকতার (২২), সাদেকুর রহমান (২০), জসিম উদ্দিন (৪২), আরেফা বেগম (৫৫), হাজী ইদ্রিস (৬৫), ইয়াছমিন আক্তার (৩৫), কাশফি (২০), মুহাম্মদ আলমগীর (২৫), রেজাউল করিম (৪৫) ও আঁখি (২২)। পুলিশ ও আহতদের সাথে কথা বলে জানা যায়, ঘটনাস্থলটি ফটিকছড়ি থানার […]