কক্সবাজারের পেকুয়ায় তারমিন আক্তার (২০) নামে এক গৃহবধূকে মাথায় কুপিয়ে জখমের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল সাড়ে ৩টায় উপজেলার উজানটিয়া ইউনিয়নের পূর্ব উজানটিয়া নুরীরপাড়ায় এ ঘটনা ঘটে। আহত তারমিন আক্তার ওই এলাকার দিনমজুর পারভেজের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, তারমিনের মা জীবন আরা একজন অন্ধ মহিলা। তাকে অন্ধ পুতু হিসেবে সবাই চিনেন। ঘটনার দিন বিকেলে স্থানীয় ইব্রাহীমের পুত্র খোরশেদ, তার ভাই রাশেদ অন্ধ পুতুর উঠানের ওপর দিয়ে দুটি টমটম গাড়ি […]