খোদাভীতি মকবুল হজের প্রথম শর্ত বলে মত প্রকাশ করেছেন মেয়র হজ কাফেলার নির্বাহী পরিচালক খোরশেদ আলম সুজন। আজ শনিবার (১৮ মে) বিকাল ৩টায় জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদের নিচতলায় হাজী সাহেবানদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উক্ত মত প্রকাশ করেন তিনি। প্রশিক্ষণের শুরুতে হজের করণীয়ের উপর গুরুত্বপূর্ণ বয়ান করেন গরীবউল্ল্যাহ শাহ মসজিদের খতিব মাওলানা আনিসুজ্জামান, জমিয়াতুল ফালাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আহমদুল হক, মাওলানা আবুল কাসেম আল কাদেরী ও মাওলানা আরাফাত। সভায় আলেমরা বলেন, মোহমায়া ত্যাগ করে […]