দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম নির্ধারণ করা হয়েছে। বাজারে সোনার দাম ভরিপ্রতি আরও ১ হাজার ৮৪ টাকা বেড়েছে। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৯৮৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৯ হাজার ৫৪৪ টাকা। রোববার (১৯ মে) যা ছিল ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে আবারও সোনার দাম বাড়িয়েছে। আগামীকাল সোমবার (২০ মে) থেকে নতুন এই দাম […]