কর্ণফুলীতে যৌথবাহিনীর অভিযানের নামে একটি এতিমখানায় ডাকাতির চেষ্টাকালে চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন গ্রামবাসী। বৃহস্পতিবার রাতে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের আলত্বাফিয়া ইয়াছিনিয়া আল এজাজ ইন্টারন্যাশনাল হেফজ ও এতিমখানায় এই ঘটনা ঘটে। ডাকাতির চেষ্টাকালে আটক চারজন হলেন- সুহেল আনোয়ার (৪০), বিদ্যুৎ দেব (৩৫), মো. শফিকুল ইসলাম (৪৮) ও সুমন কান্তি দে (৪০)। এরমধ্যে সুহেল আনোয়ার নিজেকে সেনা সদস্য এবং শফিকুল ইসলাম নিজেকে অবসরপ্রাপ্ত মেজর হিসেবে পুলিশের কাছে পরিচয় দিয়েছেন। পরে শুক্রবার দুপুরে এই ৪ জনসহ মোট ৯ জনকে […]