চট্টগ্রাম নগরীর নিউমার্কেট বিপনী বিতানের এক স্বর্ণের দোকান থেকে ২২ ভরি স্বর্ণ চুরি করে বিদেশ পালিয়ে যাওয়ার সময় দোকান কর্মচারী চন্দন ধরকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) ঢাকা বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার চন্দন ধর রাঙ্গুনিয়া থানাধীন মধ্য বেতাগী বনিকপাড়া ৩ নম্বর ওয়ার্ডের গৌরাঙ্গ চন্দ্র ধরের ছেলে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক বলেন, কাঞ্চন মল্লিক (৬৫) নিউমার্কেট মোড়স্থ বিপনি বিতান শপিংমলের দ্বিতীয় তলার চৌধুরী জুয়েলার্সের স্বত্বাধিকারী। গত ২৩ মার্চ দোকানের […]