চট্টগ্রামের বাঁশখালীতে পুকুরে ডুবে রোমাইসা জান্নাত নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২২ মে) সকাল ৮টায় উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকার ছনুয়া মধুখালী ইসহাক মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রোমাইসা ওই এলাকার আব্দুল্লাহ্ আল মামুন ফয়সালের কন্যা শিশু। তিনি ওএসএল ফার্মা লিমিটেডের মেডিকেল প্রমোশন অফিসার। শিশুটির পিতা আব্দুল্লাহ্ আল মামুন বলেন, আজ সকালে আমাদের অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় রোমাইসা। হঠাৎ তাকে না দেখে খুঁজতে খুঁজতে পুকুরে ভাসমান অবস্থায় দেখি। পরে পুকুর […]