চট্টগ্রামের দোহাজারীতে অপহৃত ১০ বছরের শিশু মো. নাহিদ নিজ বুদ্ধিমত্তায় রক্ষা পেয়েছে। শনিবার (২৭ জুলাই) সকাল ১১টায় ধোপাছড়ি পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে পরিবার। জানা গেছে, চন্দনাইশ পৌরসভার সাতবাড়িয়া কদমতলী এলাকার নাছির উদ্দীন পরিবার নিয়ে চাগাচর এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। গত ২৫ জুলাই তার ১০ বছরের ছেলে মো. নাহিদ বাড়ির সামনে খেলছিল। অপহরণকারীরা কৌশলে নাহিদকে ডেকে নিয়ে অটোরিকশায় তুলে স্প্রে দিয়ে অজ্ঞান করে নিয়ে যায়। রাত ১০টায় নাছিরকে মোবাইলে ফোন করে তার ছেলে তাদের কাছে রয়েছে […]