ভারতের কেরালা রাজ্যের ওয়েনাড়ে কয়েক দফার ভূমিধসে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩০৮ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (২ আগস্ট) কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এ তথ্য জানিয়েছেন। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ভয়াবহ এই ভূমিধসে আহত হয়েছেন অন্তত ২০০ জন। বৃহস্পতিবার পর্যন্ত নিখোঁজ ছিলেন ২৪০ জন। জর্জ বলেছেন, এখন পর্যন্ত ১৯৫ জনের লাশ এবং ১১৩টি শরীরের অংশ উদ্ধার করা হয়েছে। এদিকে, কেরালার এডিজিপি এম আর অজিত কুমার বলেছেন, ধ্বংসাত্মক এই ভূমিধসে আনুমানিক ৩০০ জন নিখোঁজ […]